পড়ার অভ্যাস

দিনে ২০ পৃষ্ঠা: ব্যস্ত মানুষের জন্য বই পড়ার সহজ রুটিন

সময় নেই বলে যাঁরা বই পড়া থেকে দূরে, তাঁদের জন্য ছোট ছোট অভ্যাসের একটি বাস্তব পরিকল্পনা।

তানভীর হোসেন ১ মিনিটের পড়া ১৫২২ বার পড়া

বই পড়ার সবচেয়ে বড় বাধা সময় নয়, শুরুটা। রোজ ২০ পৃষ্ঠা পড়লে মাসে প্রায় ছয়শো পৃষ্ঠা হয়, অর্থাৎ বছরে বারো থেকে পনেরোটি মাঝারি আকারের বই।

প্রথমত, পড়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। ঘুমানোর আগের পনেরো মিনিট কিংবা অফিসে যাওয়ার পথে বাসে বসে সময়টুকু কাজে লাগানো যায়।

দ্বিতীয়ত, বইটা চোখের সামনে রাখুন। বালিশের পাশে, ব্যাগে, টেবিলে। ফোনের পাশে বই থাকলে ফোন ধরার আগে বইটাই হাতে উঠবে।

তৃতীয়ত, ভালো না লাগলে বই বদলান। বাধ্য হয়ে শেষ করার দরকার নেই। যে বই টানে না, তাকে রেখে দিয়ে অন্য বই ধরুন।

আর হ্যাঁ, একটা খাতায় পড়া বইয়ের নাম লিখে রাখুন। মাস শেষে তালিকা দেখলে নিজেই অবাক হবেন।

#পড়ার অভ্যাস
মন্তব্য (০)

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে নিবন্ধন করুন।

লগইন নিবন্ধন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।